হোম ফিচার খুলনা বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনায় ২৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৬৩

খুলনা অফিস :

খুলনায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২২৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৮২১ জন। মারা গেছে ২০৮ জন।

খুলনা বিভাগে একদিন পর আবারও করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড হয়েছে। বেড়েছে শনাক্তের সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আজও কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে বিভাগে ৭৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে । গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সাতজন, খুলনায় দুইজন, বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় দুইজন, যশোরে চারজন, নড়াইলে একজন, মাগুরায় একজন, চুয়াডাঙ্গায় পাঁচজন এবং ঝিনাইদহে চারজন মারা গেছেন। এখন পর্যন্ত খুলনা বিভাগে শনাক্ত হয়েছে ৪৫০৩২ জন । মোট মৃত্যু ৮২৫ জন ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন