নিজস্ব প্রতিনিধি :
তালার খলিষখালীতে প্রায় ঘরে ঘরে করোনা উপসর্গ নিয়ে বসে আছে অনেকে। এ নিয়ে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা। আক্রান্তের ভয়ে টেষ্ট করতে চাইছেন কেউ বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।
এদিকে জেলা জুড়ে লকডাউন চলমান থাকলেও গ্রাম্য সকাল থেকে সন্ধ্যা পর্যান্ত অবাধে মানুষের চলাচল, খোলা রয়েছে দোকানপাট ও। মাঝে মাঝে পুলিশ ও ভ্রাম্যমান আদালতের তৎপরতায় কিছুসময় বন্ধ থাকলেও পরে আবার স্বাভাবিক অবস্তায় ফিরে আসে। এ যেন চোর পুলিশের খেলা।
খলিষখালী ৮নং ওয়ার্ড ইউপি সদস্য গনেশ বর্মন জানান, আমার নির্বাচনী এলাকা টিকারামপুরে প্রায় বাড়িতে জ্বর, সর্দি, কাশি সহ করোনা উপসর্গে অনেকে ভুগছে। তাদের পরীক্ষার জন্য পরামর্শ দিলেও বাড়ি লকডাউনের ভয়ে কেউ পরীক্ষা করতে চাইছেনা। এছাড়া গ্রামের হাট বাজারে পর্যান্ত ভিড়। মানুষের ভিতরে স্বাস্থ্যবিধী মানার কোন নুমনা পাওয়া যাচ্ছেনা।
খলিষখালী ইউনিয়ন স্বাস্থ্যপরিদর্শক শহিদুল ইসলাম জানান, বর্তমানে এলাকায় করোনা উপসর্গ নিয়ে অনেকে বাড়িতে বসে আছে। আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে টেষ্ট করানোর পরামর্শ দিলেও করোনা পজেটিভের ভয়ে তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান জানান, আজ সোমবার(১৪জুন) খলিশখালীর টিকরামপুর গ্রামের কাদের শেখের ছেলে বারি শেখ(৫৫) ও একই গ্রামের মোহাম্মদ শেখের ছেলে আমিনুর শেখ(৪৮) সন্ধিগ্ধ করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সংক্রমন যাতে বৃদ্ধি না পেতে পারে সেজন্য তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
এ ছাড়া জনসচেতনতায় সকল প্রচার প্রচারনা চালনা হচ্ছে। নিজের যতটুকু সাধ্য বিপদে আপদে সবসময় জনগনের পাশে আছি। তবে স্বাস্থ্যবিভাগ থেকে বাধ্যমূলক টেষ্টের ব্যাবস্থা থাকলে সংক্রমনের হার নির্নয় করা সম্ভব হত বলে জানান তিনি ।
