হোম অন্যান্যসারাদেশ ক্রেইন প্রকল্পের উদ্যোগে মোল্লাহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২১পালিত

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোগিতায় “পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)” এর উদ্যোগে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ, মোল্লাহাট এর সহযোগিতায় ০৮ এপ্রিল, ২০২১ তারিখে সকাল ৮ টা থেকে দিনব্যাপী ০৭টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় কোভিড-১৯ সচেতনতামূলক মাইকিং আয়োজন করা হয়। মাইকিং এর মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, টিকা গ্রহণ, আইসোলেশন বিষয়ে ক্যাম্পেইন পরিচালনা করা হয় এবং জনসাধারনের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। উল্লেখ্য, বাগেরহাট জেলার মোল্লাহাট, কচুয়া, শরণখোলা ও মোংলা উপজেলায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সহযোগিতায় (ক্রেইন) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন