হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে মেম্বারের অত্যাচারে অতিষ্ট পরিবারের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে এক মেম্বারের অত্যাচারে অতিষ্ট এক সংখ্যালঘু পরিবার কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার বিকেলে ওই মেম্বারের হয়রানির হাত থেকে রক্ষা পেতে উপজেলার ভেরচি গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী চায়না দাস সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, গত ১৪ মে দুপুরে উপজেলার ভেরচি গ্রামের চায়না দাসের ভাসুর অশোক দাসের গাছ থেকে ১টি জামরুল পাড়াকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে বাকবিতন্ডা হয়।

এ বিরোধের জের ধরে পরের দিন রাত সাড়ে ১০টায় ভেরচি গ্রামের মেম্বার আসাদুজ্জামানের নের্তৃত্বে শরিফুল খা, হামিদ মোল্যা, মিন্টু সরদার, সুধাময় কুন্ডু, রাজ্জাক সরদারসহ ৮/১০ জন যুবক তার বাড়িতে অনধিকার প্রবেশ করে চায়না দাস, তার স্বামী গোবিন্দ দাস, ননদ পারুল দাস ও মেয়ে লক্ষীদাসকে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্নক জখম করে।

এলাকাবাসি তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় চায়না দাস বাদি হয়ে মেম্বার আসাদুজ্জামানসহ ৬ জনের নামে কেশবপুর থানায় একটি অভিযোগ করেন।

থানায় অভিযোগের জের ধরে ওই মেম্বার চায়না দাসের ছেলে সুমন দাসকে ১৬ মে রাত সাড়ে ৯টার দিকে থানার গেটের সামনে ভয়ভীতি হুমকিসহ স্বপরিবারে ভারতে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সুমন দাস কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং- ৬৯১/২১।

তিনি আরও বলেন, ওই মেম্বার প্রভাব খাটিয়ে আমার মেয়ে লক্ষী দাসের বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে খোরপোষের ৫০ হাজার টাকা আত্নসাত করেছেন। এই টাকা চাওয়ায় মেম্বার তার বাহিনী নিয়ে আমার পরিবারের বিরুদ্ধে একের পর এক হয়রানি করে চলেছে।

এছাড়া ওই মেম্বার সরকারের জমি আছে ঘর নেই প্রকল্পের ঘর দেয়ার কথা বলে বহু হতদরিদ্রদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা থানায় অভিযোগ দয়েও কোন বিচার না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের ঊধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন