হোম ফিচার কেশবপুরে একজন সাংবাদিকসহ করোনা আক্রান্ত ১০

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরে একজন সাংবাদিকসহ ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কেশবপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। আক্রান্তদের মধ্যে আলী হোসেন নামে একজন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যু বরণ করেছেন। আক্রান্তদের ভিতর ২১ জন আসোলেশনে থেকে সুস্থ হয়েছেন। অন্যরা হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে আসোলেশনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে,গত ২৯ মে থেকে ১৬ জুন পর্যন্ত কেশবপুর উপজেলায় ৪২ জনের শরীরে করোনা টেষ্টে পজেঠিভ রিপোর্ট পাওয়া যায়। আক্রান্তর দের ভিতর কেশবপুর শহরের ২জন,আলতাপোল গ্রামে ২জন,কর্ন্দপপুর গ্রামে ২জন,বালিয়াডাঙ্গা গ্রামে ১জন, মির্জাপুর গ্রামে ১জন ,সাগরদাঁড়ি ২ জন রয়েছেন।

এদিকে শহরের বেশ কয়েকটি বাড়ি লকডাউন দেয়া হলেও সে সকল পরিবারের সদস্যরা বাজারে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর কারনে সাধারণ মানুষের মাঝে ভিতী দেখা দিয়েছে। উপজেলা প্রশাসেন পক্ষ থেকে প্রতিদিনই মাক্স পরিধান নিশ্চিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা করা হচ্ছে। প্রতিদিনই নুতন নুতন করোনা আক্রান্তের ঘটনায় সাধারণ মানুষের ভিতর ভিতী শুরু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন