নড়াইল অফিস :
চীনের সিনোফার্ম কোম্পানির সিনোভ্যেক (SINOVAC) করোনা ভ্যাকসিনের চালান নড়াইলে পৌঁছেছে। বুধবার(১৬জুন) বিকেলে সিভিল সার্জনের কার্যালয়ে মোট ২৪শ ডোজের এ চালানটি এসে পৌছায়।
সিভিল সার্জন কার্যালয়ের রোগ নিয়ন্ত্রন বিভাগের মেডিকেল অফিসার সৈয়দ শফিক তমালের তত্বাবধানে ২৪শো ডোজের এ চালানটি বুঝে নেয়া হয়। যা দুইধাপে মোট ১২শো জনের দেহে প্রয়োগ করা যাবে। সিনোভ্যাকের এ ভ্যাকসিন মেডিক্যেল ছাত্র, নার্স, ডাক্তারদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে আগামী ১৯ জুন থেকে প্রয়োগ শুরু হবে।
এর আগে সিভিল সার্জনের তত্বাবধানে এ কার্যক্রম চললেও এবার এর তত্বাবধানে থাকছেন জেলা সদর হাসপাতাল তত্বাবধায়ক। এ দিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন কোরে আরো ১৬জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমান করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০৫জন।
