কিশোরগঞ্জ প্রতিনিধি :
আজ ১৮ জুন বেলা ১১ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার দৈনিক আজকের পত্রিকা (সারদেশের স্থানীয় দৈনিক) এর প্রতিনিধিদের মাঝে পত্রিকা অফিস থেকে সর্বরাহ করা পোষ্টার, লিফরেট, স্টিকার ও মাস্ক বিতরণ করা হয়।
জেলা প্রতিনিধি শাহজাহান সাজুর কিশোরগঞ্জ অফিসে (কালিবাড়ী মার্কেট, চতুর্থ তলায়) জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা এসে উপস্থিত হতে থাকেন সকাল থেকে। পরে প্রতিনিধিদের মাঝে
পত্রিকা অফিস থেকে নির্ধারিত পরিমান পোষ্টার, লিফরেট, স্টিকার ও মাস্ক সর্বরাহ করা হয়। এরপর আলোচনা, মিষ্টিমুখ শেষে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রতিনিধি সম্মেলনের সমাপ্তি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম থেকে মোঃ ফরিদ রায়হান, কটিয়াদী থেকে মুজাহিদ বিন জালাল, কুলিয়ারচর থেকে মোহাম্মদ আরীফুল ইসলাম, তাড়াইল থেকে মুকুট রঞ্জন দাস, পাকুন্দিয়া থেকে শাখাওয়াত হোসেন হৃদয়, বাজিতপুর থেকে মোহাম্মদ খলিলুর রহমান, হোসেনপুর থেকে উজ্জল কুমার সরকার।
