হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির করুণ মৃত্যু

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে প্রেমঘটিত কারণে এক এসএসসি পরীক্ষার্থী ওড়না পেঁচিয়ে ঘরের আঁড়ায় ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ২০ সেপ্টেম্বর বেলা দুইটার দিকে উপজেলার মোস্তফাপুর গ্রামে।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। থানা সূত্রে জানা গেছে বাড়ির সকলের অজান্তে সোমবার বেলা দুইটার দিকে মনিকা ওড়না দিয়ে ঘরের আঁড়ায় ঝুলে আত্মহত্যা করে। তার ছোট ভাই ষষ্ঠ শ্রেণীর ছাত্র শুভজিৎ মন্ডল ঘটনাটি দেখতে পেয়ে তার কাকা স্বপন মন্ডল কে জানায়।

পরে পরিবারের সকলে জানতে পারে এবং পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘটনার সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার এস.আই হাসানুর রহমান হাসান বিকালে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে।

মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মৃতদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানায় উপজেলার মোস্তফাপুর গ্রামের হারাধন মন্ডলের কন্যা উকসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মনিকা মন্ডল (১৭) এর সাথে একই ইউনিয়নের মৌখালী গ্রামের অনিমেষ সরকারের ছেলে সাতক্ষীরা সরকারি কলেজের অনার্সের ছাত্র অলোক সরকারের সাথে প্রেমের সম্পর্কের কারণে মনিকা মন্ডল আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে।

এ বিষয়ে মৃত্যুর পর নিহত ছাত্রীর মোবাইল ফোনে একটি ম্যাসেজ থেকে থানা পুলিশ প্রেমঘটিত বিষয়ে অবহিত হন। কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

অন্যদিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামে মনিরুল ইসলাম (৩৮) বিদ্যুৎপৃষ্ট হয়ে করুণ মৃত্যু হয়েছে। সে হোসেনপুর গ্রামের শামসুর রহমানের পুত্র।

শামসুর রহমান থানায় লিখিত ভাবে জানায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মনিরুল ইসলাম বাড়ি থেকে অন্যত্র উদ্দেশ্যে বাইরে রাস্তায় যায়। রাস্তায় ছেঁড়া তার পড়ে থাকতে দেখে তারটি অন্যত্র সরাতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-৪৫/১১, তারিখ ২০/০৯/২০২১।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন