হোম অন্যান্যসারাদেশ ইউপি নির্বাচনকে ঘিরে উজ্জল ভূঁইয়ার মোটরসাইকেল শোডাউন
কিশোরগঞ্জ প্রতিনিধি :
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরগরম হয়ে ওঠেছে কুলিয়ারচরের ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী মাঠ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা নেতা- কর্মী ও ভোটারদের সাথে কুশল বিনীময়, সভা- সমাবেশে উপস্থিত হওয়া, খেলা- ধূলায় অংশ গ্রহণ সহ মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তারা জানিয়ে দিচ্ছেন তাদের নির্বাচনী মাঠের উপস্থিতি। প্রার্থীদের কেউ কেউ আবার তার এলাকা সাজিয়ে তুলছেন পোষ্টার, ব্যানারে।
আজ ২১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ উজ্জল ভূঁইয়ার নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি মোটরসাইকেল শোডাউন দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে শুরু করে ছয়সূতী, মাধবদী, কোল্ড স্টোরেজ হয়ে আবার ছয়সূতী খেলার মাঠে এসে শেষ হয়।
এ সময় লোকজন চেয়ারম্যান প্রার্থী উজ্জল ভূঁইয়ার সমর্থনে স্লোগান দিতে থাকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন