হোম অন্যান্যসারাদেশ আজ ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

২১ শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন এর জন্য গত ১৫ সেপ্টেম্বর কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন ও রূপান্তরের উপজেলা সমন্বয়কারী মিনহাজুল রহমান সহ পিস ক্লাবের সদস্যরা প্রমূখ।

রূপান্তরের আয়োজনে ও পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আগামীকাল ২২ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন ক্রীড়া প্রযোগিতা ও উপজেলা অডিটোরিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন