হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 153 ভিউজ
পিরোজপুর অফিসঃ 
পিরোজপুরের কাউখালীতে দোকানের পন্যে ওজনে কম দেয়া, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করায় ও পণ্যে মূল্য তালিকা না থাকার অভিযোগে বুধবার (১১ নভেম্বর) দুপুরে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া এই জরিমানা করেন।
কাউখালী থানা পুলিশের সহায়তায় উপজেলার উত্তর বাজারের  সাতক্ষীরা মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার, হেমায়েত স্টোরকে ১ হাজার, স্বপন স্টোরকে ১  হাজার, দক্ষিন বাজারের নিরঞ্জন স্টোরকে ১ হাজার, চিরাপাড়ার মা মটর এন্ড পেট্রোল সাপ্লাইকে ১ হাজার ৫শত টাকা সহ সর্বমোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন