হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পিরোজপুর অফিস :

পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে মো. রিয়াদ (৫)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার (১০এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার কচুয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘাটলায় হাত-পা ধুতে নামলে হঠাৎ খালে পড়ে গিয়ে মো. রিয়াদ নামে এই শিশুটির মৃত্যু হয়। পাচঁ বছরের রিয়াদ ওই উপজেলার কচুয়াকাঠী গ্রামের রিকশা চালক মাসুম হাওলাদারের ছেলে।

স্বজনরা জানান, বিকেল পাঁচটার দিকে মায়ের সাথে দেখা করে বাসায় যাবার পথে পাশ^বর্তী বিদ্যালয়ের সামনে খালের ঘাটলায় নামলে হঠাৎ খালে পড়ে যায়। একপর্যায়ে তলিয়ে যায়। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর খালের তলদেশ থেকে সাড়ে পাচঁ টার দিকে মরদেহ উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা রিয়াদকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই রিয়াদের মৃত্যু হয়।”

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন