হোম অন্যান্যসারাদেশ কলারোয়া আলিয়া মাদ্রাসায় পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা প্রদান

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে নব নির্বাচিত পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসা সভাকক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদ’র বিদ্যুৎসাহী সদস্য কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক মহিদুর রহমান, মাওঃ আমিরুল ইসলাম বিলালী, উপাধ্যাক্ষ মাওঃ আহম্মদ আলী, মহিদুর রহমান, মাওঃ তৌহিদুর রহমান, শিক্ষক আঃ রহিম, আহসান হাবীব, ফজলুল হক লাকু, শফিউল আযম, প্রভাষক শাহনাজ পারভীন, সেবার সদস্য সচিব মাস্টার মিজানুর রহমানসহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ। মাদ্রাসার শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে অনুরুপভাবে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট এর ট্যূরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোঃ সিদ্দীক আলী ও মোঃ আমজাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে বলে জানা যায়। অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষক আঃ গফফারের প্রয়াত স্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন