হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় সাংবাদিক ও শিক্ষক মায়ের মৃত্যুবরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় সিনিয়র সাংবাদিক এ্যাড. আব্দুল হামিদের ও শিক্ষক আব্দুল আজিজ বাবুর মাতা রাবেয়া খাতুন (৭৪) ইন্তেকাল করেছেন। রবিবার (১৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে বার্ধক্য জনিত কারণে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের নিজস্ব বাস ভবনে তিনি উন্তেকাল করেন (ইন্না—রাজিউন)।

তিনি মরহুম ডা. আব্দুর রহমানের সহধর্মীনি। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ কন্যা, নাতী, নাতনী সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে বলে পারিবারিকভাবে জানা যায়।

এ দিকে সাংবাদিক এ্যাড. আব্দুল হামিদ ও শিক্ষক আব্দুল আজিজ বাবুর মাতা রাবেয়া খাতুন (৭৪) মৃত্যুতে কলারোয়ার সাংবাদিকসহ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষক-কর্মচারী শোক জ্ঞাপন করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন