হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে সোনাকবাড়িয়া বাজারে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আল আমিন(২৬) কে আটক করা হয়।

আটকের পর তার দেহ তল্লাশি করে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী আল আমীন সোনাবাড়িয়া(উত্তর পাড়া) গ্রামের জাবাজ আলী মোড়লের ছেলে।

থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন