হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় আবারও ৪ নারীসহ ৬ জনের করোনা পজিটিভ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া হাসপাতালে আবারও ১১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা পজিটিভ হয়েছেন। শনিবার (১৯ জুন) স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ওই পরীক্ষা করা হয়। তাতে ১১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা পজিটিভ শনাক্ত ৪ নারীসহ ৬ ব্যক্তিরা হলেন, মনিরামপুরের শামিমা বেগম (৬৫), আলাইপুরের ফাতিমা (৪৫), ওফাপুরের সকিনা (৬৫), সরসকাটির ইদ্রিস আলী (৪৬), চন্দনপুরের মানুকা (৪০) ও আব্দুল মাজেদ (৫০)।

এ দিকে, স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষা শেষে করোনায় আক্রান্ত অনেকের নেগেটিভ শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন