আন্তর্জাতিক ডেস্ক :
ক্ষুধায় উগান্ডার ২০০ জন প্রাণ হারিয়েছে। উত্তর পশ্চিম উগান্ডায় তীব্র খরা এবং নিরাপত্তাহীনতায় লাখ লাখ মানুষ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।
কারামোজা এলাকায় যাযাবর যাজকদের বসবাস। এটি একটি আধা শুষ্ক অঞ্চল যার সঙ্গে কেনিয়ার সীমানা রয়েছে। বিভিন্ন সশস্ত্র গ্রুপ সম্প্রতি গবাদি পশু ছিনতাইয়ের ঘটনা বাড়িয়ে দেওয়ায় ওই এলাকার অবস্থার আরও অবনতি হয়েছে।
কারামোজার স্থানীয় সরকার প্রধান জিনো মেরি রয়টার্সকে বলেন, বয়স্করা, নতুন মায়েরা এবং শিশুরা নীরবে তাদের বাসায় মারা যাচ্ছেন।
তিনি আরও জানান, একটি জেলাতেই অন্তত ১৮৪ জনের মৃত্যুর খবর রয়েছে।
স্থানীয় পুষ্টি ও কৃষি বিষয়ক কর্মকর্তা মোসেস অকরই বলেন, এ মাসে কতিদোতে তিনি ২২ জনের মৃত্যুর খবর পেয়েছেন। কতিদো একই এলাকার আরেকটি শহর।
জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, অন্তত ৫১৮,০০০ মানুষ খাদ্য অনিরাপত্তায় ভুগছে। স্থানীয় এক আইনপ্রণেতার ফাইথ নাকুতের ধারণা জুন থেকে এ পর্যন্ত অন্তত ৬০০ মানুষের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র জুলিয়াস মুকুনগুজি বলেন, তারা ক্ষুধায় মানুষের মৃত্যুর খবর পেয়েছেন। তবে এ নিয়ে তারা বাড়তি কিছু করতে পারেননি।
