হোম অন্যান্যসারাদেশ ইউএনও’র হস্তোক্ষেপে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

নিজস্ব প্রতিনিধি :

শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রাজাপুর ছোট্ট গ্রামের মেয়ের ৭ম শ্রেনীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় ১৪ই মার্চ সোমবার দুপুরে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রাজাপুর ছোট্ট গ্রামের আব্দুল্লাহ কারিগরের নিজ বাড়িতে তার নাবালিকা মেয়ে স্থানীয় নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রীর বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল।খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তক্ষনিক ঘটনা স্থানে পুলিশ পাঠান।দুপুরে উক্ত বাড়িতে পুলিশের উপস্থিতি দেখে মেয়ের মা বাবা সহ আত্মীয় স্বজন সকলেই পালিয়ে যায়।

স্থানীয় গ্রাম পুলিশ ও থানা পুলিশ উক্ত অনুষ্ঠানের সাজ সজ্জা বিনষ্ট করে দেয়। এবং বলেন পরবর্তীতে আঠার বছরের আগে বিয়ে দেওয়া হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন ঘটনার সততা শিকার করে বলেন সোমবার দুপুরে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আপন আমাকে হটএ্যাপের মাধ্যমে বাল্যবিবাহের খবর জানালে আমি তক্ষুণিক ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ সহ আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে পুলিশ উক্ত বিয়ে বন্ধ করে দেয়।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন