হোম রাজনীতি সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর রহমান

সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর রহমান

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

নিউজ ডেস্ক:
সন্ত্রাসবাদ ও জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, অতীতে বিশেষ করে ফ্যাসিবাদী আমলে ‘জঙ্গি’ ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যবহারের আধিক্যের কারণে জনমনে নানা সন্দেহ ও সংশয় জন্ম নিয়েছে। এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী আমলে ভিন্নমতকে দমন করার জন্য এর ব্যবহার ছিল লক্ষণীয়।

গাজী আতাউর রহমান রোববার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, দেশে ‘জঙ্গি’ হামলার আশঙ্কা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ডিএমপির সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন গতকাল জানিয়েছেন, সারা দেশে জঙ্গি হামলার তথ্য পাওয়ার পর সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্সসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এর অর্থ হলো, বাংলাদেশ পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ পুলিশের ওপর আস্থা রাখতে চাই। একই সঙ্গে আমরা অনুরোধ করব যে, ‘জঙ্গি হামলা’ সংক্রান্ত তদন্তে ও ব্যবস্থাপনায় বিশ্বাসযোগ্যতা আনতে হবে এবং সকল কার্যক্রম বস্তুনিষ্ঠ হতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, এই অনুরোধ করার কারণ হলো, অতীতে বিশেষ করে ফ্যাসিবাদী আমলে ‘জঙ্গি’ ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যবহারের আধিক্যের কারণে জনমনে নানা সন্দেহ ও সংশয় জন্ম নিয়েছে। এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী আমলে ভিন্নমতকে দমন করার জন্য এর ব্যবহার ছিল লক্ষণীয়। বিশেষ করে এই ইস্যুকে সামনে রেখে নিরীহ বহু আলেম-উলামাদের ওপর অন্যায্য নিপীড়ন করা হয়েছে। এর মাধ্যমে প্রকৃত অপরাধীরা ছাড় পেয়েছে, কিন্তু সাধারণ আলেম-উলামা ও ইসলামপন্থীরা জুলুমের শিকার হয়েছে। তাই ‘জঙ্গি’ সংক্রান্ত সব পদক্ষেপ হতে হবে রাজনৈতিক উদ্দেশ্যমুক্ত, নির্মোহ ও তথ্যভিত্তিক। কোনোভাবেই ‘জঙ্গি’ ইস্যুকে সামনে রেখে কারো ওপর জুলুম করা যাবে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন