কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় ’স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা’ বাস্তবায়নে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৫ মার্চ) সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
সভায় আগামি ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ’মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিতব্য মেলায় স্বাধীনতার ৫০ বছরপুর্তি উপলক্ষ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরির স্টল দেয়ার সুযোগ আছে বলে জানা যায়।
সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর জিএম শফিউল আলম শফি, সুজন সাধারন সম্পাদক এনজিও কর্মকর্তা মেহেদি হাসান, সাংবাদিক এসএম জাকির হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।
