হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে শত শত জুয়াড়িকে একত্রিত করে জুয়া সম্রাট শহীদুল ও সিরাজ বসিয়েছে রমরমা জুয়ার আসর, প্রশাসন নিরব

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে স্বাস্থ্য বিধি ও সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে শতাধিক লোকের সমাগম ঘটিয়ে শ্রীউলা ও প্রতাপনগর সিমান্তবর্তী কোলা ভাঙ্গন কুলে রমরমা জুয়া ও মাদকের আসর চলছে।

পরিবেশ রক্ষার্থে গ্রামবাসী বাধা দিলে কুখ্যাত জুয়া সম্রাট শহিদুল ও সিরাজুল ইসলাম বলেন জুয়া চলছে তো চলবেই। আমরা প্রশাসনসহ সককিছু ম্যানেজ করে এ জুয়ার আসর চালাচ্ছি পারলে কেউ ঠেকাবে সাংবাদিক লিখতে পারে কিন্তু হাতকড়া তো পরাতে পারে না। সুতরাং আপনাদের যা লেখার তা লিখুন আমরা আমাদের মতো খেলা চালিয়ে যাব যারা হাতকড়া পরাতে তাদের সাথে আমাদের কথা রয়েছে।

তাদের এই দাম্ভিকতার খুটির জোর কোথায় এলাকাবাসীসহ সচেতন মহল জানতে চাই। সরেজমীনে গেলে অসংখ্য মৎস্য ঘের ব্যবসায়ী ও এলাকার সহজ সরল ধর্মপ্রাণ ব্যক্তিরা জানান শ্রীউলা ইউনিয়নের ৯০দশকের সাবেক চেয়ারম্যান এড. জহুরুল হকের ছেড়ে চলে যাওয়া মৎস্য ঘেরের একটি পরিত্যাক্ত স্থনে জুয়া সম্রাট শহীদুলের নিজস্ব অর্থায়নে ঘর নির্মান করে ফিল্মিষ্টাইলে জুয়া ও মাদকের কারবার অব্যহত আছে।

হিজলিয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সিরাজুল ও কোদন্ডা গ্রামের মাফিয়া গ্রুপের অন্যতম নেতা জুয়াসম্রাট শহীদুল রমরমা জুয়ার আসর বসিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে। এ ছাড়া ওই আসরে জুয়া চলাকালীন সময়ে জুয়াড়ীদের মনোরঞ্জন করার জন্য একটি পক্ষ নারী ও মাদক যোগান দিচ্ছে। এমন জঘন্ন কর্মকান্ডে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাড়িয়েছে।

এর ফলে এলাকায় চুরি,ডাকাতি, ছিনতাই, মাস্তানীর আশাংকা করছে এলাকার মানুষ। তারা আরও বলেন জুয়াসম্রাট শহীদুল ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন জেলা থেকে নত্তকী এনে পুইজালা হাড়িয়ার হাট, খাজরার বালুরমাঠ ও শোভনালীর সিংহের মাঠসহ উপজেলার বিভিন্ন গ্রামে অশ্লিল নৃত্য, মাদক, জুয়া পরিচালনা করে সে কাল টাকার পাহাড় গড়ে তুলেছে।

কুখ্যাত এ অসৎ, দূনীতিবাজ, ব্লাকমেইলকারী শহিদুল ও সিরাজুল এখন ধরাকে সরাজ্ঞান করছে না বলে তারা জানিয়েছেন। তাদের এসকল সমাজ বিরোধী কার্যকলাপে উপজেলাবাসীকে ভাবিয়ে তুলেছে। রমরমা জুয়ার আসর চললেও কেন প্রশাসন নিরব এ প্রশ্ন ইউনিয়ন বাসীর। এলাকার মানুষ প্রশাসনের কর্মকর্তাদের নিকট এ জঘন্য ঘৃনিত মানুষ নামের এসকল সমাজবিরোধী ব্যক্তিদের দুষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন