হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ও মাক্স না পরায় ভ্রাম্যমাণ আদালতে ৩জনকে জরিমানা

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষা ও সচেতনতার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীকে দুইটি মামলায় ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁনের দিকনির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে উপজেলার বুধহাটা বাজারের শাহাজাহান এর ছেলে সবুজকে ৫০০ টাকা, অনিল কৃষ্ণ চক্রবর্তীর ছেলে ভদ্র চক্রবর্তীকে ৩০০ টাকা ও এক পথচারীকে ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় তিনি সরকারি দিক নির্দেশনা মেনে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করেন।এসময় উপস্থিত ছিলেন অফিস সহকারি মোস্তাফিজুর রহমান ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন