আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে ব্যবসায়ী শফির দাফন সম্পন্ন হয়েছে। গতকল দুপুরে আশাশুনি সদরের মৃত নওশের আলী বিশ্বাসের সেজে পুত্র শফিকুল ইসলাম শফি (৫২) হঠাৎ হার্ট ষ্ট্রোক জনিত কারনে মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহে——রাজেউন)। মৃত্যুকালে ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন মাগরিব নামাজ বাদ জানাজা শেষে তাকে পারিবারিব গোরস্থানে দাফন করা হয়।
মরহুমের পুত্র আশাশুনি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রাকিবুল ইসলাম (রাকিব) বিশ্বাসের পরিচালনায় জানাজা নামাজে অংশ গ্রহন করেন আলেম ওলামা ,শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিকসহ এলাকার মুসুল্লিগন। ব্যবসায়ী শফির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আশাশুনি দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক বদরুদ্দোজা সানা, উপজেলা কৃষকলীগের আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, দলিল লেখক সরদার মুজিবর রহমান, কৃষকলীগ নেতা ফজল মাহমুদ তুহিন, হাফিজুর রহমান ক্যাপ্টেন, আশাশুনি রির্পোটার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি এমএম সাহেব আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
