আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা নিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। রবিবার সকালে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে কোভিড-১৯ ভ্যাকসিন কর্নার থেকে তিনি এ টিকা গ্রহণ করেন।
এসময় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের উপস্থিতিতে, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আশাশুনি পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, আশাশুনি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, সদস্য গোলাম মোস্তফা, মইনুল ইসলাম, শেখ বাদশা, জলেমিন হোসেন, ফায়জুল কবীর, মুকুল শিকারি কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা গ্রহণ করে।
উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স’র কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ইপিএল দীলিপ কুমার ঘোষ জানান, সপ্তম দিনে রেজিষ্ট্রেশনকৃতদের মধ্যে ৮৪ জন টিকা গ্রহন করেছে। এ পর্যন্ত মোট রেজিস্ট্রেশন করেছে ৭০৮ জন এরমধ্যে টিকা গ্রহণ করেছে ৫৯২ জন। প্রতিনিধি রেজিস্ট্রেশন সম্পন্ন ও টিকা নেওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
s
