সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় অসুখের যন্ত্রনা সইতে না পেরে এক বৃদ্ধ আত্মহনন করেছে বলে জানা গেছে। আত্মহননকারীর বৃদ্ধের নাম আজগর আলী মোড়ল(৬৫) ।সে জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃতঃ আফছার আলী মোড়লের ছেলে। রবিবার(১৩জুন) সকালে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায় , আজ ভোরে বাড়ির পাশের একটি আম গাছের গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে জানায় । পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
তবে, নিহতের পারিবারের দাবী রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের ভাই সামছুর মোড়ল জানান, আমার বড় ভাই দীর্ঘদিন পেটের ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছিল। তাই রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে রাতের কোন একসময়ে আত্মহত্যা করেছে সে । তালা থানা পরিদর্শক (ওসি) মেহেদী রাসেল জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দ্বায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানান হবে।
