হোম অন্যান্যসারাদেশ সন্ত্রাসী হামলায় বাজিতপুরে এক সাংবাদিক গুরুতর আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি :

সশস্ত্র সন্ত্রাসী হামলায় কিশোরগঞ্জের বাজিতপুরে হোসেন মাহবুব কামাল নামে এক সংবাদকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম সহ একটি হাতের হাড় ভেঙ্গে যায়। বর্তমানে তিনি বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ৮ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮ টায় বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের কৈলাগ গ্রামের নিজ বাড়িতে এ হামলার শিকার হন। তিনি দৈনিক মানব জমিন ও দৈনিক শতাব্দীর কণ্ঠের স্থানীয় প্রতিনিধি হোসেন মাহবুব কামাল। ১২ জন সশস্ত্র সন্ত্রাসী এ হামলয় অংশ নেয় বলে জানা গেছে। সূত্রে জানা যায়, ক্ষমতাসীন দলের কর্মী হিসেবে পরিচিত প্রভাবশালী এক প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সাংবাদিক হোসেন মাহবুব কামালের। ওই গোষ্ঠীর লোকজন দ্বারা জমি দখল থেকে শুরু করে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন তিনি। এসব ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে হোসেন মাহবুব কামালের স্ত্রী বাদি হয়ে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। বাজিতপুর থানার ওসি মোঃ মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, এ ঘটনায় মিঠু ও ঝাড়ু মিয়া নামে ২ যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন