হোম অন্যান্যসারাদেশ রাজাপুরে সমর্থককে মারধরের অভিযোগে প্রার্থীর সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার ২ নং শুক্তাগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এ মোরগ মার্কার সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। প্রার্থী আব্দুর রব হাওলাদার রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখত বক্তব্যে এ অভিযোগ করেন।

আবদুর রব হাওলাদার বলেন, তার সমর্থক আনোয়ার হোসেন ঢাকা থেকে এসে বাড়ি যাওয়ার পথে একই এলাকার মোঃ খাদেম হোসেন, মোঃ রাজন, মোঃ সাব্বির, মোঃ শহীদ, মোঃ জাকির হোসেন, মোঃ মজিবর তার পথ আটকে এলোপাথাড়ি মারধর শুরু করে।

মারধরের শিকার হয়ে আনোয়ার হোসেন আহত হয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় আনোয়ার হোসেনের সাথে থাকা ৬৫,৭০০ টাকাও নিয়ে যায় বলে অভিযোগ করেন আনোয়ার হোসেনের পক্ষে প্রার্থী রব হাওলাদার।

আবদুর রব হাওলাদার লিখিত বক্তব্যে আরো অভিযোগ করে বলেন, আমি এবং আমার ভোটাররা অনেক ভয়ের ভিতরে রয়েছি। প্রতিপক্ষের সমর্থকরা আমাদের প্রতিনিয়ত খুন যখম এবং ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি প্রদান করে যাচ্ছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন