হোম অন্যান্যসারাদেশ যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরায় রক্তদান, অন্ধদের মাঝে সাদা ছড়ি বিতরণ

যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরায় রক্তদান, অন্ধদের মাঝে সাদা ছড়ি বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 145 ভিউজ

মাগুরা অফিস :

অন্ধদের মাঝে সাদা ছড়ি বিতরণ, রক্তদান ও আনন্দ মিছিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা পালিত হয়েছে।
বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগ ২০ জন অন্ধের মাঝে সাদা ছড়ি বিতরণ করে। এছাড়া দলীয় নেতাকর্মীরা ৩০ ব্যাগ রক্ত আছিয়া খাতুন রেডক্রিসেন্ট কেন্দ্রে দান করে।

এ সময় জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সেচ্ছাসেবক লীগের আহবায় শেখ সালাহউদ্দিন, ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।

এর আগে সকালে শহরের সৈয়দ আতর আলী সড়কে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন