হোম অন্যান্যসারাদেশ মাগুরায় সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী অবস্থান

মাগুরায় সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী অবস্থান

কর্তৃক Editor
০ মন্তব্য 142 ভিউজ

মাগুরা অফিস : 

সহিংসতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন চাই এ শ্লোগানে মাগুরায় আজ বৃহস্পতিবার সকালে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা শাখা।

সকালে শহরের কেশবমোড় এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ প্রতিবাদী এ অবস্থান কর্মসূচীতে বিভিন্ন বয়সের নারীরা অংশ নেন। এ সময় জেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগমসহ অন্যরা জানান, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারিরা সচ্চার। তারা বিভিন্নভাবে সহিংসতা ছড়াচ্ছে। এদের রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ প্রতিবাদের আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন