হোম খুলনাযশোর মনিরামপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মনিরামপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

মনিরামপুর(যশোর) প্রতিনিধি :

পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে শনিবার যশোরের মনিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়| দুপুর একটার দিকে উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়| পরে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন| এ সময় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি বৃক্ষ রোপন করা হয়| এ সময় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মাহির দায়ান আমিন, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, কৃষি অফিসার মাহমুদা আক্তার, ফরেষ্টার আবু তাহের, পৌরসভার প্রধান সহকারি জিএম বশির আল হেলাল, তপু এস এম আব্দুর রশিদ, হাফিজুর রহমান প্রমুখ|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন