হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 130 ভিউজ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় রুপালি খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় রুপালির আড়াই বছরের ছোটবোন খাদিজা খাতুন ও মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়েছে। আহত খাদিজাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ও মহিদুলকে মণিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ষোলখাদা চৌরাস্তার মোড়ে এঘটনা ঘটে। রুপালি ওই গ্রামের গোলাম রসুলের মেয়ে।

আর আহত মোটরসাইকেল চালক মহিদুল হাসানের (৩০) বাড়ি উপজেলার এনায়েতপুর গ্রামে। ঝাঁপা ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম জানান, বিকেলে রুপালি তার ছোটবোন খাদিজাকে নিয়ে বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে চালকসহ তারা দুই বোন গুরুত্বর আহত হয়। পরে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে রুপালিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন