কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে ২২ কেজি গাঁজাসহ হৃদয় মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার সকালে ভৈরব দুর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সে হবিগঞ্জের মাধবপুর গোয়াছনগর গ্রামের মোঃ ছফু মিয়ার ছেলে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্জয় মোড় এলাকা থেকে একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে তার মধ্য ২২ কেজি গাঁজা জব্দ করা হয়। সে সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে বিভিন্ন জেলায় ২টি মামলা রয়েছে। এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিশেষ ক্ষমতায় একটি মামলা দায়ের করা হয় বলে জানা যায়।
