হোম অন্যান্যসারাদেশ বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে বানভাসী ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে খাবার পানি বিতরণ

এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর :

নওয়াবেঁকী গণমূখী এনজিএফ এর (এসইপি) প্রকল্পের সহযোগিতায় বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাবের উদ্দ‍্যগে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের মধ্যে জরুরী সাড়া প্রদান হিসেবে খাবার পানি বিতরণ করেছে। পূর্ণিমার জোয়ারে সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় প্রায় দুই হাজার পরিবার নিরাপদ খাবার পানির সংকটে পড়েছে। অন্তত ১০/১২টি গ্রাম লবনপানিতে প্লাবিত হয়েছে।

১৪ তারিখ বৃহস্পতিবার রাতে হটাৎ নদী ভাঙ্গনে ও উচ্চ জোয়ারের কারনে নদীর পানির প্রবল চাপে ১৫০ ফুট বেড়িবাঁধ ধসে কয়েক হাজার বিঘা ফসলি জমি এবং চিংড়ি ঘের ভেসে যায়। জরুরী সাড়া প্রদান হিসেবে, প্রকল্পটির সহযোগিতায় ১৭ জুলাই, ২০২২ থেকে পোড়াকাটলা, দুর্গাবাটি, টুঙ্গিপাড়া, বিলাইত গ্রামের মানুষের মধ্যে পানীয় জল বিতরণ শুরু করে তবে প্লাবিত এলাকায় খাওয়ারপানী সংকট থাকবে যতদিন এটি তথদিন দিন অব্যাহত থাকবে।
নওয়াবেঁকি গণমূখী এর সাসটেনেবল এন্টারপ্রাইজ প্রকল্পটির গঠন কৃত পরিবেশ উন্নয়ন ক্লাব থেকে এই ধরনের সহযোগিতা পেয়ে ভুক্তভুগিরা খুশি। পানি বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালী পরিবেশ উন্নয়ন ক্লাবের সভাপতি আব্দুল হালিম। উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নৃতবৃন্দ যেমন ইউপি সদস্য, স্থানীয় শিক্ষক , স্বেচ্ছাসেবক, এবং প্রকল্পেটির পরিবেশ কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম। এসমস্ত এলাকায় পানী বিতরণে সার্বিক সহায়তা করেছেন ক্লাবটির পক্ষে সাহেব আলী ও জহিরুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন