ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি, এই স্লোগানকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, স্যাকমো গোপাল চন্দ্র দাশ, সবুজ মিত্র, বিউটি খানম, লোটাস মজুমদার, শতরুপা মন্ডল সহ বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের স্যাকমো ও স্বাস্থ্য কর্মী উপস্থিত ছিলেন।
