ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী বিশ্বরোড মোড় বাইতুল্লাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে মহিলাদের পর্দার সহীত নামাজ আদায়ের স্থান স্থাপনের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়। বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারী নারীদের নামাজের সুবিধার কথা ভেবে উক্ত মসজিদ কমিটি এই উদ্যোগ গ্রহন করেছেন। ৯ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। এসময় অন্রান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আট্টাকী বিশ্বরোড মোড় বাইতুল্লাহ জামে মসজিদ কমিটির সভাপতি মনিরুজ্জামান লাভলু, সাধারন সম্পাদক শেখ তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, মসজিদের ইমাম মুফতি আব্দুল মান্নান, পেশ ইমাম মাও: নাজিবুল রহমান, মুয়াজ্জিম গাউসুল আলম, হাফেজ আমনুল ইসলাম প্রমূখ। শেষে মাও: মুরাদুল ইসলামের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।
