হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে গীতা শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে সনাতন জাগরণী সংঘ ও ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দির কমিটির আয়োজনে শুক্রবার (৪ জুন) বেলা ১১টায় কেন্দ্রীয় কালী মন্দির চত্ত্বরে গীতা শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে গীতা শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এতে সম্মনিত অতিথি ছিলেন ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, নলধা-মৌভোগ ইউনিয়নের একক ইউপি চেয়ারম্যান প্রার্থী সরদার আমিনুর রশিদ মুক্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মন্দিরের সভাপতি সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্টর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্দির কমিটির উপদেষ্টা শিক্ষাবিদ দাশ শিশির কুমার, খুলনা হিন্দু মহজোটের সভাপতি মলয় গাইন, সাধারন সম্পাদক জয় গৌর দাশ, বাপ্পা দত্ত প্রমূখ। এসময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, সনাতন জাগরণী সংঘের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন