হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে আওয়ামী যুবলীগের ৪৮তমপ্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফকিরহাটে আওয়ামী যুবলীগের ৪৮তমপ্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 135 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট আওয়ামী যুবলীগের আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেল ৪টায় আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপূর্বে শান্তির পায়রা কবুতর, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অপরদিকে যুবলীগের উদ্যোগে এদিন বিকেল আট্টাকা মাঠে বাগেরহাট-১ আসনের সংসদ শেখ হেলাল উদ্দীন সহ তার পরিবারের সকলের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মহফিল অনুষ্ঠিত। উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, আওয়ামী লীগ নেতা মো: লিয়াকত হোসেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম। এসময় যুবলীগ নেতা সৈয়দ আব্দুল্লাহ আল-মামুন, শেখ আ: রহমান, শাহ ওবাইদুল্লাহ নোমান, ফারজানা আক্তার সেতু, কাজী নাঈম হাসান, শেখ রেজাউল ইসলাম, জামান হোসেন, মো; রফিকুল ইসলাম, মো: রেজাউল ইসলাম, ফিরোজুল ইসলাম, শেখ সাঈদুজ্জামান নাজু, সুমন মল্লিক, মাহফুজুর রহমান বাবু, কাজি রিয়াজ উদ্দিন স্বপন, অজয় দাশ, জাহিদুল ইসলাম, মো: সেলিম, মো: তরিকুল ইসলাম, জয়দেক দে, কাজি মশিউর রহমান সুজন সরদার, সরদার রবিউল ইসলাম, সঞ্জিত মন্ডল, সাহাবুদ্দিন সাবু, শুভেন্দু রায় চৌধুরী, কামাল হোসেন সহ দলীয় বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাও: রফিকুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন