হোম অন্যান্যসারাদেশ পাবনা ফেরত রোগীর চিকিৎসাও হয় এখানে

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার চর কামালপুর গ্রামের সুলতান উদ্দিন ভূঁইয়া (৮০) (এম.এ স্বর্ণ পদক প্রাপ্ত আলী গড় বিশ্ববিদ্যালয়, ভারত) ওরফে ঠুলি মৌলভী ৪০ বছরেরও বেশি সময় ধরে যিনি চিকিৎসা করে যাচ্ছেন পাগল ও মানষিক বিকারগ্রস্ত রোগীদের। অনেকটা বিনামূল্যেই তিনি মানব কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছেন।

জীবনের পড়ন্ত বেলায় তার ইচ্ছে মৃত্যুর পরও মানুষ যেন তাকে মনে রাখে। খাদ্য তালিকায় বিধি- নিষেধ, শারিরীক বিয়াম, একদিন বাদ দিয়ে গোসল সহ কবজের মাধ্যমে মানষিক রোগ ও পাগলের চিকিৎসা করে যাচ্ছেন তিনি। তার দেওয়া রোগীদের ব্যাবস্তা পত্রে লিখা আছে, কোন খাবার খাওয়া যাবে, আর কোনটা খাওয়া যাবেনা। কখনো মিষ্টি বা টক জাতীয় খাবার নিষেধ, তামাক বা মাদক দ্রব্য সেবন করা যাবেনা। পস্রাব বেশি হলে গোসল কম করতে হবে ইত্যাদি।

আহারে অরুচি দেখা দিলে বা প্রেসার কমে গেলে তখন সব কিছু খেতে পারবে। কিন্তু পরিমানে কিছু কম। ভালো হয়ে গেলে উক্ত নিয়ম পালন করতে হইবে।
আজ ১৫ জুন মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে আগত রোগীরা তার এখানে চিকিৎসা নিচ্ছেন। জানা যায়, দেশের বিভিন্ন স্থান সহ পাবনা ফেরত পাগল ও মানষিক বিকারগ্রস্ত রোগীদেরও এখানে চিকিৎসা দেয়া হয়।

নরসিংদীর রায়পুরা তাতারকান্দা থেকে আগত শফিকুল্লাহ সেন বলেন, আমি মানষিক রোগের চিকিৎসার জন্য এখানে এসেছি। এখন তার চিকিৎসায় সুস্থ আছি।

কুলিয়ারচরের রিয়াজ উদ্দিন মিঠু বলেন, আমি ৩০ বছর আগে এখানে আসি। এক সময় মানষিক রোগী ছিলাম। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ফেরত এসে ঠুলি মৌলভীর চিকিৎসায় আমি ভালো হয়েছি। নরসিংদী জেলা থেকে আগত ইমরান খান বলেন, আমি এখানে চিকিৎসা নিচ্ছি এখন। এক সময় আমি পাগল ছিলাম।

ঠুলি মৌলভীর মাজারে এক সময় পাগল রেখে চিকিৎসা করা হলেও এখন খুব বেশি প্রয়োজন ছাড়া তেমনটা করা হয়না। তা ছাড়া করোনার কারণে সরকারী বিধি- নিষেধ মেনে এখানে চিকিৎসা হচ্ছে এখন।

সু- পরিচিত ব্যাক্তিত্ব মাওলানা আব্দুল হক সাহেবের ছেলে সুলতান উদ্দিন ভূঁইয়া ওরফে ঠুলি মৌলভী বলেন, প্রায় ৪০ বছর যাবৎ আমি এ চিকিৎসা করে যাচ্ছি। মানষিক রোগ ও প্যারালাইসিস রোগের চিকিৎসা করে থাকি বেশি।

এ পর্যন্ত কী পরিমান রোগীর চিকিৎসা করেছেন তিনি তা জানতে চাইলে বলেন, কতজন সুস্থ তা সঠিক ভাবে কইতার তামনা। অনেক অনেক রোগী সুস্থ অইছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন