হোম খুলনাসাতক্ষীরা দেবহাটা ঈদগাহ বাজারে ‘ভারসাম্যহীন’ অজ্ঞাত মহিলার মৃত্যু

দেবহাটা ঈদগাহ বাজারে ‘ভারসাম্যহীন’ অজ্ঞাত মহিলার মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 131 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঈদগাহ বাজার এলাকায় এক অজ্ঞাত ‘ভারসাম্যহীন’ (মানসিকভাবে অসুস্থ) মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার (৫ মে) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে ঈদগাহ বাজারসহ আশপাশ এলাকায় ভবঘুরে হিসেবে অবস্থান করতেন। তাকে প্রায়ই বাজারের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যেত। ভোরে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
তবে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন