হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠিতে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 151 ভিউজ

ঝালকাঠি প্রতিনিধি :

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের টাউন হলের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবার রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুস্পর্ঘ অর্পণ করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে আলোচনা সভা ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবলীগ নেতা কামাল শরীফ, মো. ছবির আছেন শফিকুল ইসলাম শফিক, খন্দকার ইয়াদ মোর্শেদ প্রন্সি। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণসহ নানা র্কমসূচি পালন করে যুবলীগ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন