কিশোরগঞ্জ প্রতিনিধি :
আজ ১০ এপ্রিল শনিবার বেলা ১২.৩০ মিনিটে কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচরের শিক্ষক ও হিসাবরক্ষক জহির বিন রুহুল- এর নাম উল্লেখ করে কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইয়াসির মিয়া কর্তৃক মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করা হয়। জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর কর্তৃক আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের শিক্ষক ও হিসাবরক্ষক জহির বিন রুহুল তার স্বাক্ষরিত এক লিখিত বক্তব্য পেশ করেন। বক্তব্যে তিনি বলেন, গত ৮ এপ্রিল বৃহস্পতিবার “কুলিয়ারচরে মাদ্রাসার ছাত্র বলৎকারের অভিযোগে এক হেফাজত নেতার বিরুদ্ধে থানায় মামলা” শিরোনামে প্রকাশিত স্থানীয় দৈনিক পূর্বকন্ঠ, অনলাইন হাওড় এক্সপ্রেস, মুক্তিযোদ্ধার কন্ঠ, বিডি চ্যানেল ফোর সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর মাদ্রাসার শিক্ষক জহির বিন রুহুলের নাম জড়িয়ে কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইয়াসির মিয়া যে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করে সংবাদ প্রকাশ করে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরো বলেন, একজন লোক কখনো হেফাজত আবার শিবিরের লোক হতে পারেনা। কারণ হেফাজত ও শিবির সম্পূর্ণ ভিন্ন। কুলিয়ারচরে হেফাজত ও শিবিরের কোন কমিটি নেই। তার দেওয়া বক্তব্যে আমার ব্যাপক মানহানি হয়েছে। আমি ইয়াসির মিয়াকে ৭ দিনের সময় দিচ্ছি। ৭ দিনের মধ্যে উনি উনার বক্তব্যের ব্যাখ্যা দিবেন তা না হলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। এ সময় জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর মাদ্রাসার শিক্ষক সহ মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
