হোম অন্যান্যসারাদেশ কালিয়ায় শোক দিবস উপলক্ষ্যে আ.লীগের আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান

নড়াইল অফস :

নড়াইলের কালিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চাচুড়ি ও পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কাঙ্গালী ভোজ ও আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে চাচুড়ি বাজার সংলগ্ন বাবুর মাঠে এই কাঙ্গালী ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আগত মানুষের মাঝে ১২ হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়।

২নং পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্যার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যড. সুবাস চন্দ্র বোষ, প্রধান আলোচক ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, বিশেষ অতিথি জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামিম রহমান, ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান মোল্যা, জেলা যুবলীগের আহ্ববায়ক ওয়াহিদুজ্জামান, কালিয়া উপজেলা যুবলীগের আহŸবায়ক রবিউল ইসলাম, উপজলো ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম শেখ প্রমুখ।

আলোচনা সভা স ালনা করেন উপজেলা কৃষক লীগের আহ্ববায়ক মুন্সি লুৎফার রহমান ও আওয়ামী লীগ নেতা এস এম হারুন-আর-রশিদ।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন, ১৫ আগষ্ট শুধু বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যে কলংকিত হত্যার বিচার করে দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।

আলোচনা অনুষ্ঠানে জেলা-উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানগন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার জন সাধারণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন