হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে আন্তঃ মতাদর্শিক সংলাপ অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলায় আন্তঃ মতাদর্শিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থান রূপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের তত্ত্বাবধায়নে পিস কনসোর্টিয়াম উগ্রপন্থা প্রতিরোধ সক্রিয় জন-সম্পৃক্ততাকরণ প্রকল্পের আওতায় রবিবার ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে কালিগঞ্জ উপজেলার পিসক্লাব এর সদস্য ও ইমাম, পুরহিত, শিক্ষক, সাংবাদিক, সুধী সমাজের নেতৃবৃন্দ আন্তঃ মতাদার্শিক সংলাপে অংশ নেয়।

উক্ত সংলাপ অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুরের সভাপতিত্বে ও রুপান্তরের প্রতিনিধি মিনহাজুলের সঞ্চালনায় সংলাপে আলোচনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব মাওঃ আশরাফুল ইসলাম আজিজি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, শিক্ষিকা কনিকা সরকার, রুপান্তরের প্রতিনিধি আব্দুল মান্নান প্রমূখ।

অনুষ্ঠানে শান্তি ও সম্পৃতি রক্ষায় অনুসঙ্গ কি, ধর্মীয় নেতারা কিভাবে শান্তি ও সম্পৃতি রক্ষায় ভূমিকা রাখতে পারেন, সমাজের প্রতি শান্তি ও সস্প্রীতি রক্ষায় যুবদের কি ভূমিকা রাখা উচিৎ, ভিন্ন মতে পথের শান্তিপূর্ন সহাবস্থান নিশ্চিত করতে একত্রে আলোচনা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন