কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলায় মিশন মহিলা উন্নয়ন সংস্থার কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় মিশন মহিলা উন্নয়ন সংস্থা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশন মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোছাঃ ছকিনা পারভীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ আব্দুল হাই (সিদ্দিক), প্রোগ্রাম অফিসার, ওসিসি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সাতক্ষীরা জেলা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ সাকিবুর রহমান (বাবলা), প্রশাসনিক প্রধান, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, সাতক্ষীরা জেলা। আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী (সফু)। সাধারণ সম্পাদক সুকুমার কুমার দাস (বাচ্চু)। সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম।
কালিগঞ্জ জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ মিশন মহিলা উন্নয়ন সংস্থার কর্মীরা কৃষ্ণনগর ইউনিয়ন সাজিদা পারভীন, বিষ্ণুপুর ইউনিয়ন শাহনাজ সুলতানা, চাম্পাফুল ইউনিয়ন আছমা পারভীন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আনজুয়ারা পারভীন, কুশুলিয়া ইউনিয়ন আকলিমা খাতুন, নলতা ইউনিয়ন জাহানারা পারভীন, তারালী ইউনিয়ন শাহিদা পারভীন, ভাড়াশিমলা ইউনিয়ন আছিয়া পারভীন, মথুরেশপুর ইউনিয়ন জিয়াছমিন পারভীন, ধলবাড়িয়া ইউনিয়ন স্বপ্না খাতুন, রতনপুর ইউনিয়ন স্বপ্না পারভীন, মৌতলা ইউনিয়ন শামীমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন, কালিগঞ্জ মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আবদুল্লাহ।
