হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ৭০ ভাগ ভর্তুকির আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসরাণ অধিদপ্তরের আয়োজনে ৭০ ভাগ ভর্তুকির আওতায় পাওয়ার ট্রেলার, ধান কাটা হারভেস্টার ও ধান মাড়াই কল বিতরণ করা হয়।

রবিবার(১৩ জুন) বেলা ১ টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বওে যন্ত্রপাতি বিকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুল ইসলাম।

এ সময় অন্যদেও মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিজিআইজি সমিতির সভাপতি আশরাফ হোসেন, সম্পাদক নিছার আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হোসেনসহ আদর্শ কৃষকবৃন্দ।

উল্লেখ্য, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম- ফেজ ও প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ঝাপাঘাট সিজিআইজি সমিতির কৃষকদের মাঝে ইনোভেশন ফান্ড-২ প্রকল্পের উদ্যেগে ৪ প্রকার কৃষিযন্ত্রপাতি বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন