হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় সহকারি শিক্ষক নজরুল ইসলাম’র ইন্তেকাল

কলারোয়া (সাতক্ষীর) প্রতিনিধি :

কলারোয়ার দমদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম (৫৯) মৃত্যবরণ করেছেন। শনিবার(১২জুন) রাত সাড়ে ৩টার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি গণপতিপুরের নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ কন্যা ও ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার মৃত্যুতে শিক্ষক সমাজসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন