হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পুলিশি অভিযানে ধর্ষন মামলার আসামী গ্রেফতার 

কলারোয়ায় পুলিশি অভিযানে ধর্ষন মামলার আসামী গ্রেফতার 

কর্তৃক Editor
০ মন্তব্য 137 ভিউজ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া থানা পুলিশি অভিযানে ধর্ষন মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের ৪ ঘন্টার মধ্যে আসামী ইয়ারাব (২৫) কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। থানা সূত্রে জানা যায়, কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের সামছুর রহমান ঢালীর মেয়ে সাথী খাতুন বাদী হয়ে তার অপ্রাপ্ত বয়স্ক ছোট বোন (১৪) কে জোরপূর্বক ধর্ষনের অপরাধে একই গ্রামের  ইব্রাহীম হোসেনের ছেলে ইয়ারাব এর বিরুদ্ধে থানায় মামলা (নং-১৫,১২-১১-২০ ইং) দায়ের করেন।
মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা এসআই ইস্রাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩ টার দিকে বহুড়া গ্রাম এলাকা থেকে আসামী ইয়ারাবকে গ্রেফতার করা হয়। আরও জানা যায়,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এর আগে থানায় একটি শিশু ধর্ষন মামলা (নং-৩২,২৩-০৮-২০১৯ ইং) রয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষন মামলায গ্রেফতারকৃত আসামী ইয়ারাবকে বৃহস্পতিবার অফিস চলাকালিন সময়ে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের জন্য প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন