হোম খুলনাসাতক্ষীরা কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেলেন

কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেলেন

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রকাশিত তালিকায় স্থান পেয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি। তিনি উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামের বাসিন্দা ব্যাংকার ইলিয়াস হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, তুলি ছাত্রজীবনে ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পূর্বে সহ-সাধারণ সম্পাদকের পদেও ছিলেন তিনি। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণের কথাও জানা গেছে।

তুলির পিতা আক্তার হোসেন নাটোর জেলার লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।

অন্যদিকে, তুলির স্বামী ইলিয়াস হোসেন নিজেও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চন্দনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি পূবালী ব্যাংকের প্রধান শাখায় কর্মরত আছেন।

পরিবারের আরেক সদস্য হাবিবুর রহমানও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

দলীয় নেতাকর্মীরা সানজিদা ইয়াসমিন তুলিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন