হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় বিজিবি’র অভিযানে ৯ লক্ষাধিক হন্ডির টাকাসহ এক ব্যক্তি আটক

কলারোয়ায় বিজিবি’র অভিযানে ৯ লক্ষাধিক হন্ডির টাকাসহ এক ব্যক্তি আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 154 ভিউজ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া সীমান্তে বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে হুন্ডির ৯লাখ ৬২হাজার ৬’শত টাকাসহ এক বাংলাদেশি ব্যক্তিকে  আটক করা হযেছে। মাদরা বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলা মাদরা সীমান্তের রাজপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র কবির হোসেন (৩০)কে হন্ডির টাকাসহ আটক করা হয়।

 সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মাদরা বিওপি’র কমান্ডার নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি জোয়ানরা সীমান্তে টহলকালে  রাজপুর এলাকা দিয়ে ভারতে পাচারকালে ৯ লক্ষ ৬২ হাজার ৬শত বাংলাদেশি হুন্ডির টাকাসহ কবির হোসেনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষযটি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন