হোম অন্যান্যসারাদেশ নড়াইলে ডিজিএফআই সদস্য পরিচয় প্রদানকারী প্রতারক গ্রেফতার আটক

নড়াইল অফিস :

নড়াইলে ডিজিএফআই পরিচয় প্রদানকারী প্রতারক মো.সোহেল রানা (২৪) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (০৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরেরর পুরাতন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা।

এর আগে বুধবার রাত ৯ টায় নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ রাব্বি শেখ (২২) বাদী হয়ে সদর থানায় ভুয়া ডিজিএফআই পরিচয় দানকারী সোহেল রানার নামে মামলা দায়ের করে। আটককৃত ভুয়া ডিজিএফআই সোহেল রানা নড়াইল সদর থানার শংকরপুর গ্রামের অহিদুর মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে। সৈনিক পরিচয়ে জেলার কালিয়া থানার জামরিল ডাঙ্গা গ্রামের মফিজার গাজীর মেয়ে ঝর্ণা আক্তারকে বিয়ে করে। বিয়ের কয়েকমাস পর প্রতারণার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাদের ডিভোর্স হয়। পরে সেই পরিচয়ে আরেকটি বিয়ে করতে গেলে ধরা পড়ে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহমুদুর রহমান বলেন,সে যেভাবে প্রতারনা করে তা বোঝার কায়দা নেই। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন